প্রধান শিক্ষকের বানী

আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ছাড়া আত্বনির্ভরশীল, দক্ষ ও মর্যাদা সম্পন্ন জাতি গঠন সম্ভব নয়। । তথ্য-প্রযুক্তি আজকের শিক্ষা ব্যবস্থার সাথে অত্যন্ত ঘনিষ্ট ভাবে জড়িত। পৃথিবীর সকল দেশ জুড়ে প্রযুক্তির ব্যবহার বিস্ময়কর ভাবে বেড়ে চলছে। বিশ্বায়নের এই যুগে পুরো পৃথিবীটা পরিণত হয়েছে “গ্লোবাল ভিলেজে”। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। উপযুক্ত সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মানবতার ও অনাগত ভবিষ্যৎ বংশধরদের প্রতিনিধি হিসেবে সমৃদ্ধ ও আলোকিত জীবনের বার্তা বয়ে বেড়াবে । আধুনিক জীবনের সকল চ্যালে্ঞ্জ-কে মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদের মধ্যে বহুমাত্রিক মেধার বিকাশ ও সার্বিক উন্নয়ন ঘটানোই আমাদের মূল লক্ষ্য। আধুনিক ভারসাম্যপূর্ণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানরা সমাজের ভিন্ন ভিন্ন ধর্ম ও বিশ্বাসের প্রতিনিধিত্ব করবে। বর্তমান বিশ্বায়নের যুগে জাতি সমূহের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হল ইংরেজি ও তথ্যপ্রযুক্তি। ইংরেজি শিক্ষায় পারদর্শিতা ও তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক বিজ্ঞান মনস্ক শিক্ষা অর্জন ব্যতিত আমাদের সন্তানরা এই প্রতিযোগীতাময় বিশ্বের বাধা বিপত্তি মোবাবেলায় পিছিয়ে পড়বে। বিশ্বায়নের মানদন্ডে আমাদের সন্তানরা যেন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কর্ণধার হতে পারে এবং পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী ধর্মীয় শিক্ষা গ্রহণ ও দেশাত্মবোধের আদর্শে উদুদ্ধ হয়ে বৈশ্বিক পর্যায়ে নিজের দেশকে নেতৃত্‌ প্রদানের সুদৃঢ় মানসিকতা অর্জন করতে পারে-তার সক্ষমতা প্রদান করাই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যেক অভিভাবকেরই কাঙ্থিত স্বপ্ন । আমরা প্রতিটি অভিভাবকের লালিত স্বপ্নের বাস্তব রূপায়নে অত্র বিদ্যাপীঠ সকল ছাত্র-ছাত্রীদের সুপ্ত মেধার পরিপূর্ণ বিকাশে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।-মোঃ হাসিনুজ্জামান, প্রধান শিক্ষক, চেংমারী উচ্চ বিদ্যালয়, বদরগঞ্জ, রংপুর ।