আসসালামু আলাইকুম।
সম্মানিত অভিভাবক/অভিভাবিকা, আপনাদের সকলের
প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ
কামনা। যুগান্তরে ঐতিহ্যবাহী চেংমারী উচ্চ বিদ্যালয় দুই যুগের অধিক সময় ধরে এই জনপদে
শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক
অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। বর্তমানে
অত্র প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্ত্বাবধানে এক ঝাঁক মেধাবী
ও খ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবক-অভিভাবিকা,
এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা
আমি একান্ত ভাবে কামনা করছি ।